লিওনার্দো দা ভিঞ্চির
লিওনার্দো দা ভিঞ্চি বা মূল ইতালীয় উচ্চারণে লেওনার্দো দা ভিঞ্চি (Leonardo da
Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি
সের পিয়েরো দা ভিঞ্চি; এই শব্দ সম্পর্কেশুনুন (সাহায্য·তথ্য)) (এপ্রিল ১৪/এপ্রিল
১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁস পর্বের চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী
প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্থপতি,
সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য
জনক। দা ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের
১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার
অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে
রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চোর কাছে ছবি আঁকায়
ভিঞ্চির শিক্ষানবিশী জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত
বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি
চিত্রশিল্পীদের সংঘে যোগ দেন এবং এই সময় থেকেই তার চিত্রকর জীবনের সূচনা হয়।
লিওনার্দো দা ভিঞ্চি জন্ম :- লেওনার্দো দি সের পিয়েরো ১৫ এপ্রিল ১৪৫২
ভিঞ্চি,ইতালি, বর্তমানে ফ্লোরেন্সের প্রদেশ, ইতালি
মৃত্যু :- মে ২, ১৫১৯ (বয়স ৬৭) এম্বোইজ, তুরিন (বর্তমানে আঁদ্র-এ-লোয়ার,
ফ্রান্স)
জাতীয়তা :- ইতালীয়
পরিচিতির কারণ :- অনেক এবং চিত্রকলা ও বিজ্ঞানের বিবিধ ক্ত্ উল্লেখযোগ্য.
কর্ম :- মোনা লিসা, শেষ নৈশভোজ (লিওনার্দো দা ভিঞ্চি), ভিত্রুভিয়ানো
মানব,লেডি উইথ অ্যান এরমাইন
আন্দোলন :- উচ্চ রেনেসাঁস
লিওনার্দোর আঁকা মোনালিসা। ১৪৭৮ সাল থেকে ১৫১৬-১৭ ও ১৫১৯ সাল অর্থাৎ মৃত্যুর পূর্ব
পর্যন্ত প্রসারিত এবং বিভিন্ন পর্বে বিভক্ত, এক দীর্ঘ ও অক্লান্ত কর্ম সাধনার জীবন
তার। গির্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যক্তিবর্গের ভাস্কর্য
নির্মাণের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে
ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও
পদার্থবিদ্যার মতো বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রে তিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন
করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। আনুমানিক ১৪৮২ সালে তিনি মিলান গমন
করেন এবং সেখানে অবস্থানকালে তার বিখ্যাত দেয়াল চিত্র দ্য লাস্ট সাপার অঙ্কন করেন।
আনুমানিক ১৫০০ সালে তিনি ফ্লোরেন্স ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে
নিয়োগ লাভ করেন। এই সময়েই তিনি তার বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেন।
জীবনের শেষকাল তিনি ফ্রান্সে কাটান। অনেক ঐতিহাসিক ও পণ্ডিত লিওনার্দোকে
"ইউনিভার্সাল প্রতিভা" বা "রেনেসাঁ মানব" আখ্যা দিয়েছেন।


