এই ব্লগটি সন্ধান করুন
Art and craft class ( water colour, pastel colour, oil colour, pencil shading) craft class ( paper qulling, fabric, waste material craft ideas, Glass painting, collage painting, pot painting, photo frame decoration.) Off line class and online course. 9614113201 (Examination Board) Bharat Kala kendar : Annual examination- Results and certificates And prize distribution teacher : sushama Dey Address : durgapur 01( w. B) Contact :-9614113201
পোস্টগুলি
সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
কিছু কিছু বিশেষ মুহূর্ত আছে যেগুলো সত্যিই একটু আলাদা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিশ্ব শিল্প দিবস বিশ্বজুড়ে সৃজনশীল ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতনতা প্রচারের লক্ষ্যে চারুকলাগুলির একটি আন্তর্জাতিক উদযাপন যা আন্তর্জাতিক আর্ট অফ আর্ট দ্বারা ঘোষণা করা হয়েছিল।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Annual Examination chitrakala art school. ( Bharat Kala Kendra)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শিক্ষাবিদ নীল ফ্লেমিংয়ের VARK মডেল অনুসারে আমরা যেকোনো জিনিস শিখতে পারি চার ভাবে - V = ভিজ্যুয়াল লার্নিংঃ অর্থাৎ দেখে দেখে শেখা।A = অডিটর লানিংঃ অর্থাৎ শুনে শুনে শেখা।R = রিড/রাইট লার্নিংঃ অর্থাৎ পড়ে এবং তারপর সেটা নিজে লিখে শেখা।K = কাইনিস্থেটিক লার্নিংঃ অর্থাৎ হাতে কলমে করে করে শেখা। শেখার হাজারো উপায় আছে। আপনার কাজ হবে এখন খুঁজে বের করা। কোন উপায়ে শিখলে আপনি সবচেয়ে ভালো শিখতে পারবেন। যেভাবে ভালো শিখবেন, সেভাবেই পড়াশোনার কাজটা গুছিয়ে নিন। শেখাটাই আসল। কীভাবে শিখলেন সেটা না, তাই সবচেয়ে কার্যকর পদ্ধতিটাই বেছে নিন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গ্লাস পেইন্টিং এখন ভীষণ জনপ্রিয়। ঘর সাজানোর জন্য চমৎকার একটা পদ্ধতি। ঘরের কাঁচে র জানলা, দরজা ,কাঁচের ফুলদানি তাছাড়া ও কাঁচে র ডাইনিং টেবিলে ও পেইন্টিং করে ঘরের সৌন্দর্য বাড়ানো এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়। একটা গ্লাস পেইন্টিং সত্যি পারবে আপনার ঘরের মাধুর্য বাড়তে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রেখা, আলাে ছায়ার কাজে বা যে কোন প্রকার ড্রইং এর জন্য পেনসিল অপরিহার্য। 'ইংরাজিতে একটি কথা আছে Pencil is the best Medium for Art. অর্থাৎ পেনসিল চিত্র অঙ্কনের জন্য সবচাইতে সুন্দর মাধ্যম। পেনসিল সাধারণতঃ HB, 2B, 3B থেকে শুরু করে GB পর্যন্ত হয়। যে পেনসিলে যত বেশি নম্বরের হবে সেই পেনসিল তত গাঢ় দাগ কাটবার জন্য ব্যবহৃত হবে। এবং H, 2H, 3H এই নম্বরের পেনসিলগুলি হালকা দাগের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও চারকোল পেন্সিল ও Colour পেন্সিল চিত্রের ব্যবহারের জন্য পাওয়া যায়। পেনসিল ব্যবহারের কোন চিত্রকে অটুট রাখতে চিত্রের উপর fixsetive spray করা হয়। রাবার - অপরিস্কার ও অবাঞ্ছিত রেখাকে পরিস্কারের জন্য রাবার এর প্রয়ােজন হয়। পেনসিল ও কালির দাগ মােছার জন্য রাবার দুই প্রকারের হয়।। আঁকবার রঙ - অঙ্কিত চিত্রের উৎকর্য বাড়াবার জন্য রঙ ব্যবহার করা হয়। সাধারণতঃ জল রঙ (Tube ও কেক আকারে), তেল রঙ, প্যাষ্টেল রঙ প্রভৃতি এবং কর্মাশিয়াল চিত্র ও পােষ্টার চিত্রর জন্য পােষ্টার রঙ ব্যবহৃত হয়। এছাড়াও ফটো finish এর কাজে Fuje রং ব্যবহার হয়। এ্যাকরেলিক রং এর সাহায্যেও ছবি রং করা হয়। এই রংটি জলে গুলে ব্যবহৃত করা হয় কিন্তু ছবি Dry হয়ে গেলে আর জলে ছবির রং নষ্ট হয় না। এই রম দ্রুত শুকিয়ে যায় তাই খুব দ্রুততার সঙ্গে ছবি শেষ (complete) করতে হয়। আঁকার তুলি কাগজ বা ক্যানভাসের উপর রঙ ব্যবহার করার জন্য তুলির প্রয়ােজন। ইহা সাধারণতঃ শূন্য থেকে বারাে ও আরও অধিক নম্বর পর্যন্ত হয়। নম্বর বেশীর সঙ্গে সঙ্গে তুলি সরু থেকে মােটা হতে থাকে। তুলি আকৃতিতে গােল ও চ্যাপ্টা প্রভৃতি হয়। তুলির লােম (hair) নরম ও শক্ত প্রকৃতির হয়। নরম প্রকৃতির তুলি সেভেল হেয়ার বলে এবং শক্ত তুলিকে বলে হক ব্রাশ। জল রঙ এর জন্য সেভেল তুলি ব্যবহৃত হয় এবং তেল রঙ এর জন্য হক ব্রাশ এর ব্যবহার হয়। সেভেল বা ক্যামেল পাখীর লােম থেকে সেভেল হেয়ার তুলি ও ব্রাশ তৈরী হয়। কাগজ - সাধারণভাবে আমরা যেসকল কাগজ ব্যবহার করে থাকি তাকে কার্টিস পেপার বলা হয়। এছাড়া স্কলার, কেন্ট, হ্যাণ্ডমেড, প্যাস্টেল পেপার, হার্ডবাের্ড পেপার, ক্যাভাস অয়েল পেপার প্রভৃতি কাগজ বিভিন্ন প্রকার ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়। জল রঙ ব্যবহারের জন্য কেন্ট, স্কলার ও হ্যান্ডমেড পেপার দরকার, বিভিন্ন রঙ এর প্যাস্টেল পেপারে প্যাস্টেল রঙ এবং অয়েল ক্যানভাস পেপারে তেল রঙ ব্যবহার হয়। প্রসঙ্গক্রমে জানা দরকার যে। তেল রং ব্যবহারের জন্য Canvace সবচাইতে ভাল। তেল রং ব্যবহারের পূর্বে Canvace cloth টিকে একটি frame বা Board এ লাগিয়ে Cloth এর ওপর Canvace কোটিন লাগিয়ে চিত্র অঙ্কনের জমি তৈয়ারী করে নিতে হয়।। অন্যান্য সরঞ্জামঃ জল রঙ ব্যবহারের জন্য জল রাখার পাত্র এবং রঙ রাখার প্যালেট দরকার হয়। তেল রঙ এর জন্য প্যালেট ও তেল রাখার পাত্রর প্রয়ােজন হয়। সর্বোপরি ড্রইং বাের্ড clip বা বাের্ড পিন ও পেনসিল কাটার অবশ্যই আবশ্যক। ড্রইং বাের্ড সাধারণতঃ কোয়ার্টার সাইজ, হাফ সাইজ ও ফুল সাইজ প্রভৃতি নানান মাপের হয়। উপরােক্ত জিনিস ব্যতিরেকেও কিছু কিছু ক্ষেত্রে চিত্র অঙ্কনে Pen Ink চারকোল ও ক্রেয়ন পেনসিল ইত্যাদি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার রঙ ব্যবহারের পদ্ধতি নিয়ে বিশ্লেষণ করা হল জলরঙ - চিত্র অঙ্কনের ক্ষেত্রে জল রঙ বহুল প্রচলিত। যে রঙ জল দ্বারা গুলে চিত্র বর্ণিত করা হয় তাহাকে জল রঙ বলে। এই রঙগুলি পেষ্ট আকারে কোন টিউব এর মধ্যে বা কেক আকারে পাওয়া যায়। জল রঙ হালকা থেকে গাঢ়তে ব্যবহার করতে হয়। অর্থাৎ কোন ছবিকে রঙ দিতে গেলে প্রত্যেক জায়গায় প্রথমে হালকা করে রঙ ব্যবহার করতে হয়। এরপর সেই স্থানে সেই বর্ণের রঙগুলি দ্বিতীয় পর্যায়ে গাঢ়ভাবে ব্যবহার করতে হয়। প্রথম পর্যায়কে বলা হয় পৃথকীকরণ (Seperation) পদ্ধতি। দ্বিতীয় পর্যায়কে বলে উপরিপর (over lap) পদ্ধতি। সর্বশেষ। রঙ প্রয়ােগে আলােছায়া নির্ণয়ের দ্বারা চিত্রকে সমাপ্ত করা হয়। জল রঙ একটি স্বচ্ছ প্রকৃতির রঙ বলে রঙ ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যেন রঙ কোথাও খুব ঘন ভাবে না থাকে এবং কাগজের গায়ে যেন কোন ক্ষত সৃষ্টি না হয়। খুব মসৃণ ভাবে দুই থেকে তিন পর্যায়ে এই রঙ ব্যবহার করতে হয়। রঙ প্রয়ােগের আগে কাগজটিকে জলে অল্প ভিজিয়ে নিলে রঙ ব্যবহারের সুবিধা হয় এবং রঙের উৎকর্ষ বাড়ে। এ্যাকরেলিক রং জলে গােলা হয় বলে ইহাকে কখনই জল রঙ বলা হয় না ইহা Plastic জাতীয় রঙ। Poster রং যা শিশিতে থাকে তাহা জল সহযােগে ব্যবহৃত হয় বলে ইহাকেও জল রঙ বলা যায় না। Poster রঙ একটি white Base এবং Thick প্রকৃতির রঙ বলে ইহা স্বচ্ছ প্রকৃতির রঙ নয় এবং রঙটি গতিশীল নয়। কিন্তু জল রঙ এর একটি গতি আছে। তাই কাগজ ভিজালে জল সর্বত্র সমানভাবে থাকে কারণ সমচ্চসিলতার জন্য তাই এর উপর জল রঙ বােলালে রঙ সবদিকে সমানভাবে অবস্থান করে। জল রঙ এর অঙ্কিত চিত্র খুব হালকাভাবে পেন্সিলে অঙ্কিত করতে হয়। জল রঙ-এ কখনই সাদা রঙ মিশ্রিত । করতে হয় না ও কালাে রঙ বর্জন করা আবশ্যক। প্যাস্টেল রঙ প্যাস্টেল মােম জাতীয় এক প্রকার রঙ, ইহা কাগজের উপর বা চিত্রের উপর ঘর্ষণ করে । প্রয়ােগ করতে হয়। এই রঙ ঘষলে ওঠে না। কোন বর্ণের রঙকে অন্য বর্ণের রঙ দ্বারা ঢেকে দেওয়া যায়। প্যাস্টেল রঙ সাধারণতঃ দুই প্রকার হয়। ড্রাই প্যাস্টেল ও তৈল প্যাস্টেল। কোন শিক্ষার্থীকে জল রঙ ও তেল রঙ ব্যবহার শেখার মাঝে প্যাস্টেল রঙ ব্যবহার করা শিখতে হয়। তেল রং - কোন শিক্ষার্থীকে তাহার শিক্ষার শেষ পর্যায়ে তেল রঙ ব্যবহার শিক্ষা গ্রহণ করে। চিত্র অঙ্কনে বেশ পারদর্শী না হলে তেল রঙ ব্যবহার করা যায় না। কারণ কোন পেনসিল বা চারকোল ড্রইয়ের উপর তেল রঙ * চাপালে ড্রইং সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। প্রথমে গাঢ় বর্ণের তেল রঙ ব্যবহার করতে হয়। তারপর দ্বিতীয় পর্যায়ে হালকা রঙ ব্যবহার করে ছবি শেষ করতে হয়। তেল রঙ গুলবার জন্য তারপিন ও লিনসিড় তেল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কোন বর্ণের তেল রঙকে হালকাভাব করবার জন্য সাদা রঙ মিশাতে হয়। ক্যানভাসের উপর এই রঙ হক ব্রাশের সাহায্যে লাগাতে হয়। এ্যাকরেলিন ইমালসান এ্যাকরেলিন ইমালসান চিত্র অঙ্কনের জন্য বহুল প্রচলিত। চিত্রে ব্যবহারের জন্য এই রং সাধারণত পেষ্ট আকারে টিউবে পাওয়া যায়। এই রঙ জল সহযােগে গুলে ব্যবহারের উপযুক্ত করে canvas-এ হক । ব্রাস-এর সাহায্যে বা সেভেল হেয়ার ব্রাস-এর সাহায্যে চিত্রকে রঙ করা হয়। এই রং খুব দ্রুত শুকোয় বলে দ্রুত ব্রাস চালনায় চিত্র রঙ করা সম্পন্ন করা হয়। এ্যাকরেলিক রঙ জলে গােলা হলেও শুকোলে তেল রঙ-এর ন্যায় জল বা অন্য কিছুর দ্বারা মােছা যায়না। ব্যবহারের পূর্বে উপযুক্ত পরিমাম জলের সাথে রঙ মিশ্রণ করতে হয়। যদিও তরল অবস্থায় নির্দিষ্ট দুটি রঙকে মিশ্রিত করলে নতুন রঙ সৃষ্টি হয় কিন্তু কোন একটি শুকনাে রঙ-এর উপর অন্য একটি রঙ ব্যবহার করলে প্রথম রঙটি দ্বিতীয় রঙ-এর দ্বারা ঢাকা পড়ে যায়। এ্যাকরেলিক রঙ-এর ব্যবহার (treatment) পদ্ধতি Hog Brush দ্বারা Oil Treatment-এর ন্যায় আর নরম প্রকৃতির Brush ব্যবহারে Water Colour Treatment, Technic গ্রহণ করতে হয়। Poster Colour-Commercial painting-এর জন্য Poster রঙ খুব ব্যবহৃত হয়। বাণিজ্যিক চিত্রে Poster Colour-এর প্রচলন সর্বাধিক। যদিও Poster রঙ জল মিশ্রনেই তৈয়ারী ও ব্যবহার করা হয় তথাপি জল রঙ-এর ন্যায় স্বচ্ছ প্রকৃতির রঙ নয় বলে এর ব্যবহার পদ্ধতিও ভিন্ন। এই রঙ একটু ঘন প্রকৃতির white base বলে চিত্রে। পাশাপাশি ব্যবহৃত দুইটি রঙ মিশে গিয়ে যে নতুন রঙ সৃষ্টি করে তা water colour-এর ন্যায় বৈচিত্র আনতে । পারেনা। তাই মিশ্র রঙটিকে আলাদা করে প্যালেটে তৈরি করে তারপর চিত্রে ব্যবহার করতে হয় এবং রঙ-এর ঘনত্ব বেশী বলে চিত্রে ব্যবহৃত রঙগুলি একটু কাটা কাটা লাগে। কোন কোন ক্ষেত্রে Indian Style-এর চিত্রে poster রঙ। সুন্দর ভাবে ব্যবহার করা হয়। Fine আর্ট শিক্ষার্থীদের poster রং বেশী ব্যবহার না করাই ভাল। Tags: Drawing Tools Post a Comment 0 Comments
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ






